Sunday 1 November, 2026

নাঙ্গলকোটে উপজেলা নিবার্চন স্থগিত হওয়ায় দু’প্রার্থীর সংবাদ সম্মেলন

8 May, 2024 12:13:41

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নিবার্চন ভোট গ্রহণের একদিন পূর্বে স্থগিত হওয়ায় চেয়ারম্যান প্রার্থীর ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আনারস প্রতীকের আবু ইউসুফ ভূঁইয়া এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি চশমা প্রতীকের আব্দুর রাজ্জাক সুমন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলায় আ’লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আব্দুল মালেক, জোড্ডা পশ্চিম ইউপি সাবেক চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি খ ম জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ফারুক মিয়াজী, কবির আহম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানবীর মাহমুদ অন্তর প্রমুখ।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক সুমন বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চনে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণায় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। তার রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নিবার্চন কমিশনকে তার মনোনয়ন বৈধ ঘোষণার নির্দেশ প্রদান করেন। নির্দেশের আলোকে তাকে প্রতীক বরাদ্দ না দেয়ায় নিবার্চন স্থগিত করা হয়। আশা করি অল্প সময়ের মধ্যে নিবার্চনের নতুন তারিখ ঘোষণা করবেন নিবার্চন কমিশন। নিবার্চন পর্যন্ত নেতাকমর্ীরা মাঠে থেকে আমাদের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাল্লাহ। আপনারা কোন অপপ্রচারে কান দিবেন না।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০