Tuesday 15 September, 2026

নাঙ্গলকোটে গাছের ডাল পড়ে উপজেলা ছাত্রদল নেতার মৃত্যু

12 June, 2024 9:44:04

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের উরুক চাউল গ্রামের শাহজালাল সুজন (২৫) নামে এক যুবকের মাথায় গাছের ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা ট্রমা হাসপাতালে তার মৃত্যু হয়। শাহজালাল সুজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাঙ্গলকোট উপজেলার সদস্য ছিলেন, তিনি হেসাখাল ইউনিয়ন বিএনপি সহসভাপতি ও উরুক চাউল গ্রামের সুজন স’মিল স্বত্বাধিকারী খোরশেদ আলমের একমাত্র পুত্র। এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে উরুক চাউল গ্রামে তার পিতার মালিকানাধীন স’মিলের জন্য গাছ কাটার সময় গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন সুজন ও তার পিতা খোরশেদ আলম। এসময় গাছের উপরে শ্রমিকদের কাটতে থাকা একটি ডাল সুজনের মাথায় পড়ল সে গুরুতর আহত হয়।

স’মিল ব্যবসায়ী ও সুজনের পিতা খুরশিদ আলম বলেন, মঙ্গলবার বিকালে উরুক চাউল পূর্ব পাড়ায় আমি গাছ কাটতে গিয়েছি, সুজন ও আমার সাথে সেখানে যায়। এসময় হঠাৎ উপর থেকে একটি ডাল আমার ছেলে সুজনের মাথায় পড়ে। আমরা তাকে সাথে-সাথে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যাই।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমাদের একমাত্র ছেলে সুজন আল্লাহর কাছে চলে গেছে।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০