নাঙ্গলকোটে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসটি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক রফিকুল হোসেন চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, পৌরসভা আ’লীগ সভাপতি মজিবুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
