Monday 14 September, 2026

নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

22 February, 2025 8:31:33

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। নাঙ্গলকোট বাজার রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী সুবর্ণ এক্সপ্রেস নাঙ্গলকোট বাজার রেল ক্রসিংয়ে ট্রেন আসার পূর্বেই গেইটম্যান গেইটে ব্যারিকেড দেয়। ওই নারী উপস্থিত লোকজনের নিষেধ উপেক্ষা করে ব্যারিকেডের নিচ দিয়ে রেল লাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, সকালে সুবর্ণ ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বাড়ি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামে। দুর্ঘটনার পর পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেেছে।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০