নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ কমিটির সেক্রেটারি ও ইমামের উপর হামলা!
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন পুজকরা নতুন বাজার আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও ইমামের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুজকরা নতুন বাজার আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ অহিদুজ্জামন ভূঁইয়া ও পুজকরা গ্রামের বাদশার মা মসজিদের ইমাম মাওঃ মুহিব্বুল্লাহ’র সাথে পূর্বের একটি দন্ধ নিয়ে বৃহস্পতিবার রাতে মসজিদে সালিশ বসে, সালীশ শুরুর পূর্বেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের শেখ ফরিদ মসজিদ কমিটির সদস্য ও ইমামকে গালমন্দ শুরু করে। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি মাহফুজ ভূইয়া তাকে বাঁধা দিলে শেখ ফরিদ ক্ষিপ্ত হয়ে তার তলপেটে লাথি মারে। এ নিয়ে মসজিদে হট্টগোল শুরু হলে সালিশ বৈঠক বাতিল হয়ে যায়।
এ ঘটনায় মসজিদ কমিটি ও এলাকাবাসী শুক্রবার বিকেলে মসজিদ চত্তরে প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ, মসজিদ কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, সেক্রেটারি মাহফুজ ভূঁইয়া, ইমাম মাওঃ অহিদুজ্জামান ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ শাহ আলম, মাওঃ সোহেল, মোঃ জোনায়েদ হোসেন, আলমগীর হোসেন, মোবারক ভূঁইয়া, মোঃ ইদ্রিস, আব্দুল জলিল, মোঃ সুমন মিয়া, জোবায়ের, শহিদুল্লাহ, মিঠু, নাসির উদ্দিন, মোবারক হোসেন, মীর হোসেন ভূঁইয়া, ওমর ফারুক ভূঁইয়া, আল আমীন ভূঁইয়া,কামাল হোসেন ভূঁইয়া, বেলাল হোসেন ভূঁইয়া, শামীম ভূঁইয়া,পারভেজ ভূঁইয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শেখ ফরিদ এলাকার একজন চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী। সে সবসময় এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার অবিচার করে আসছে। সে গতকাল মসজিদের ভিতরে মসজিদ কমিটির সেক্রেটারি ও ইমামের উপর যে অতর্কিত হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং তার বিচার দাবি করছি।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
