নাঙ্গলকোটে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি
নাঙ্গলকোট প্রতিনিধ-
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৪নং ওয়ার্ড সরকারি হাসপাতাল সংলগ্ন লাকসাম রোডে মাহবুবের বিল্ডিং এর নিচ তলায় বৃহস্পতিবার সকালে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সরজমিনে জানা যায়, পৌরসভার ৪ নং ওয়ার্ড সরকারি হাসপাতাল সংলগ্ন মাহবুবের বিল্ডিং এর নিচ তলায় জেনারেল ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা মানিকুর রহমান পরিবার নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় চাকরির সুবাদে স্বামী স্ত্রী দুজনেই বাসা থেকে বের হয়ে যান। দুপুরে মানিকুর রহমানের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে মাদ্রাসা থেকে বাসায় এসে দরজা খুলতে গেলে দরজা ভিতর থেকে আটকানো দেখতে পায়। সে তখন প্রতিবেশীদের ডাকাডাকি করলে সবাই জড়ো হয়ে বাসার পেছন দিক দিয়ে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পায়।
মানিকুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই বাসায় ভাড়া থাকি। আমি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করি , আমার স্ত্রী জামান্স কিন্ডারগার্ডেন স্কুলে শিক্ষকতা করেন। প্রতিদিনের মতো আমরা সকালে বাসা থেকে বের হয়ে যাই। দুপুরে খবর পাই বাসার দরজা ভেতর থেকে বন্ধ। তাৎক্ষণিক বাসায় এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখে পিছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পাই। চোর চক্র আলমারি ভেঙ্গে আমার কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তদন্তের মাধ্যমে চোর চক্রটিকে সনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
