Sunday 1 November, 2026

নাঙ্গলকোটে বিএনপি নেতা লায়ন ইলিয়াস মজুমদারের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শুভেচ্ছা সামগ্রী বিতরণ

23 July, 2023 8:32:50

 

নাঙ্গলকোট প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়ন বিএনপি সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ইলিয়াস মজুমদারের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান রবিবার বিকেলে রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষারের সঞ্চালনায় ,ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী শাহ আলম। প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ হাজারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি ছবির আহমদ মেম্বার , সহ-সভাপতি মুজিবুল হক মেম্বার, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মনসুর আলী দুলাল, ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক, নজির আহমদ মেম্বার, উপজেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মজুমদার, যুবদল নেতা রতন মোল্লা, ইলিয়াস ভূঁইয়া, রিগান হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুল হক মোল্লা, উপজেলা শ্রমিক দল সাবেক যুগ্ম আহ্বায়ক, সৈয়দুল হক, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক, সাঈদ ইকবাল, শ্রমিক নেতা ইকবাল হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা তারেক, আব্দুল্লাহ,জাহিদ প্রমুখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০