Saturday 31 October, 2026

নাঙ্গলকোটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

16 October, 2025 8:58:17

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালী ও হাত ধোয়া প্রদর্শনী বুধবার সকালে উপজেলা শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাত ধোয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকারিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন।।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা আব্দুল ওহাব, শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রাক্তন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মো: জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, মো: দুলাল মিয়া, মো: মিজানুর রহমান প্রমুখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০