নাঙ্গলকোটে মজুমদার কম্পিউটারের ৫ বছর পূর্তি উপলক্ষ্যে সনদ ও পুরষ্কার বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন পরিচালিত কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী মজুমদার কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের নতুন অফিস উদ্বোধন, সাফল্যের ৫ বছর পুর্তি উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে মন্তলী হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মন্তলী হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন চেয়ারম্যান সোহেল আহম্মেদ।

ছাত্রনেতা রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন মার্কেটিং অফিসার রুবেল হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন বিভাগীয় পরিচালক ও মজুমদার কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার পরিচালক ওমর ফারুক (সিএমবি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মন্তলী রহমানিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সামছুদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দারুল আমান মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান খন্দকার, মন্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াছিন বাবুল, সোনালী লাইফ ইন্সুরেন্স নাঙ্গলকোট ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মতিন, ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন আঞ্চলিক পরিচালক ইব্রাহিম সরকার, গুনবতী ফাজিল মাদ্রাসা প্রভাষক মাওলানা মনজুর আহমেদ মজুমদার, চৌদ্দগ্রাম ক্রিয়েটিভ কম্পিউটার পরিচালক হুমায়ুন কবির, শিক্ষার্থী নাজমুল ইসলাম মাছুম।
অনুষ্ঠান শেষে ২২ থেকে ২৪ সাল পর্যন্ত প্রশিক্ষন সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথি বৃন্দ।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
