Thursday 16 April, 2026

নাঙ্গলকোটে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

13 July, 2023 9:26:49

নাঙ্গলকোট প্রতিনিধি :

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তর পত্রিকার স্বপদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যুগান্তরের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস।

 

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল হক আল মাহদী, ব্যাবসায়ী সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহিম বাবলু, সাইফুল ইসলাম, শামিমুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, মান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খবিত মাওলানা নাজমুল ইসলাম।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০