নাঙ্গলকোটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নাঙ্গলকোট প্রতিনিধি-
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার বিকেলে পৌর সদরের খিলা সিএনজি স্টান্ড সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সদস্য আল মাহমুদ ভূঁইয়া বাবুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য পৌর কাউন্সিলর জহিরুল্লাহ মজুমদার সুমন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, মফিজুর রহমান হক, মজিবুর রহমান মুজিব, মোঃ শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাছির, শহিদুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন আলমগীর, হুমায়ুন কবীর মজুমদার, মজিবুল হক বাদল, আইন বিষয়ক সম্পাদক এড.আবুল হাশেম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ডা.জাহাঙ্গীর আলম মজুমদার,সদস্য ফয়েজ কবীর,জগন্নাথ বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর এমরান বাহার, উপজেলা যুবলীগ সদস্য জহিরুল কাইয়ুম মিঠু, আল আমিন শাহিন, শাহ জাহান সাজু, মিজানুর রহমান, হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ, জুয়েল মোল্লা, আ জ ম রাসেল মজুমদার, এড.সাইফুল ইসলাম রুবেল, নুরুল হক নুরু, উপজেলা ছাত্রলীগ নেতা ওবায়দুল হক, রহমত উল্লাহ রাহাত, শাহাদাত হোসেন, আশিকুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের পক্ষ থেকে কেক কেটা হয়।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
