Saturday 31 October, 2026

নাঙ্গলকোটে শিহাব শিতাব ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারকে ঘর উপহার

19 August, 2023 4:39:33

মো. তাজুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড রায়কোট গ্রামের বিধবা
মোসাঃ তাহমিনা আক্তারকে কুমিল্লার জনপ্রিয় মানবিক ও সামাজিক সংগঠন শিহাব শিতাব ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসাঃ সোহানা সুলতানা শিউলী একটি পাকা ঘর উপহার দেন।

আমেরিকান প্রবাসী ও শিহাব শিতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসাঃ সোহানা সুলতানা শিউলী দীর্ঘ সময় ধরে এলাকার অসহায় হতদরিদ্র মানুষ ও দরিদ্র ছেলে মেয়েদের লেখা পড়া, বিয়ে সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহায়তা করে যাচ্ছেন। তিনি করোনাকালীন সময়ে ফাউন্ডেশন এর পক্ষ থেকে শত শত মানুষের পাশে থেকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; শিহাব শিতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মোসাঃ সোহানা সুলতানা শিউলী, ভাইস-চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম মোল্লা, ৫নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন মোল্লা, সংরক্ষিত মহিলা মেম্বার সালেহা বেগম পলি, শাহিন মোল্লা, বাহার, জামশেদ মজুমদার, সাইফুল ইসলাম সুমন মজুমদার, মোঃ ইলিয়াস প্রমুখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০