Saturday 31 October, 2026

নাঙ্গলকোটে সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী’র দাদির ইন্তেকাল

20 September, 2023 9:26:55

নাঙ্গলকোট প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী’র দাদি হালিমা খাতুন (১০২) আর নেই। বুধবার সকাল ৯টায় তিনি নিজ বাসগৃহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা হালিমা খাতুন নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর প্রয়াত আলহাজ্ব আলী আশ্রাফ মিঞা সাহেবের স্ত্রী এবং একই উপজেলার মৌকারা ইউনিয়নের তেতৈয়া গ্রামের নায়েব বাড়ির মরহুম রেহান উদ্দিন সর্দারের বড় মেয়ে ও নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মরহুম মাস্টার আব্দুল মালেকের বড় বোন।

বুধবার বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ম মহাসচিব সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ,কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম শফি, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এএফএম শোয়াইব, সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, সাংবাদিক সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক নেতৃবৃন্দ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০