Thursday 16 April, 2026

নাঙ্গলকোটে সাবেক এমএলএ হাসানুজ্জামান খানের স্মরণ সভা 

29 April, 2025 10:21:32

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ডাক্তার একে এম কামারুজ্জামানের পিতা সাবেক এমএলএ হাসানুজ্জামান খানের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপ ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাসান আহম্মেদ মজুমদার।

নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক আলী আক্কাসের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, ক্রীড়ানুরাগী আমিনুল হক মাওলা, শ্রমিক নেতা আবু তৈয়ব মজুমদার, নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ লাইব্রেরীয়ান এ টি এম জিয়াউল হক।

অনুষ্ঠান শেষে মরহুম হাসানুজ্জামান খানের আত্মার মাগফিরাত কামনায় ও ডাক্তার একেএম কামারুজ্জামানের নেক হায়াত ও সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ মসজিদ ইমাম মাওলানা রোকন উদ্দিন।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০