Thursday 16 April, 2026

নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময়

13 April, 2026 4:00:04

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের পারস্পরিক সহযোগিতায় নাঙ্গলকোটের আইনশৃংখলা ও সার্বিক কর্মকাণ্ড আরো গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি নাঙ্গলকোট উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় স্থানীয় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান। এ ছাড়াও তার দায়িত্ব কালীন সময়ে সার্বিক বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

9

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ ও রূপসী বাংলা পত্রিকা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিন পত্রিকা প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম ও দৈনিক ময়নামতি পত্রিকা প্রতিনিধি কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, প্রেসক্লাব সদস্য দৈনিক দিনকাল ও দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন, সদস্য দৈনিক সমকাল ও ভোরের কলম প্রতিনিধি সাইফুল ইসলাম, ফেইস দ্যা পিপল প্রতিনিধি রাশেদ হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০