Saturday 31 October, 2026

বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন

17 November, 2024 10:39:13

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রেসিডেন্ট অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, কুমিল্লা জেলা ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন মিয়াজী, নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সায়েদুল হক, সেক্রেটারী মাহবুবুল হক, প্রধান শিক্ষক পরিষদ সেক্রেটারী শহীদুল্লাহ মজুমদার স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা সেক্রেটারী মাহবুবুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, ঝিকুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ময়ূরা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম, মাষ্টার আজিম উদ্দিন, মাকসুদ প্রমুখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০