বিএনপি-জামাতের সহিংসতার প্রতিবাদে নাঙ্গলকোটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নাঙ্গলকোট প্রতিনিধি –
দেশব্যাপী বিএনপি-জামাতের ডাকা ৩দিনের অবরোধে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় আগুন,গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর ও হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল, কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি, উপজেলা ছাত্রলীগনেতা শাহাব উদ্দিন, পারভেজ মজুমদার, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সাবেক সভাপতি এ কে আজাদ, ছাত্রলীগনেতা আক্তার, ঢালুয়া ইউনিয়ন আহবায়ক জনি, জোড্ডা পূর্ব ইউনিয়ন আহবায়ক জোবায়ের হোসেন পাপ্পু, বটতলি ইউনিয়ন সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক জাবেদ শেখ, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি পারভেজ মজুমদার, দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি শিমুল, ঢালুয়া ইউনিয়ন যুগ্ম আহবায়ক মহসিন,পেরিয়া ইউনিয়ন সভাপতি শাহ পরান মজুমদার, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম পরাগ, রায়কোট উত্তর ইউনিয়ন আহবায়ক মাসুম উদ্দিন, দক্ষিণ ইউনিয়ন সভাপতি রুবেল,সাধারণ সম্পাদক আরাফাত, বক্সগঞ্জ ইউনিয়ন যুগ্ম আহবায়ক পলাশ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
