বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নাঙ্গলকোটে বিএনপি’র দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী মমতাজ উদ্দিন হাজারী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর রায়কোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পুর্ত বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারীর সার্বিক তত্ত্বাবধানে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মাসুদ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমদ ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আরিফুল আলম নোমান, উপজেলা মৎস্যজীবী দল আহবায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, তাঁতি দল আহবায়ক মনসুর আলী দুলাল, বিএনপি নেতা ইসহাক হাজারী, কৃষক দল আহবায়ক আবুল হাশেম মিয়াজি।
এ সময় উপস্থিত ছিলেন, পুর্ত বিএনপি সদস্য মনির আহমদ মোল্লা, উপজেলা শ্রমিক দল আহবায়ক সাঈদ ইকবাল, উপজেলা কৃষক দল সহ-সভাপতি মাষ্টার দেলোয়ার হোসেন, বি এন পি নেতা শাহ আলম, অধ্যাপক মোশাররফ হোসেন, জাসাস নেতা জসীম উদ্দীন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম, আদ্রা উত্তর ইউনিয় সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা সৈয়দ আহমদ, ফয়েজ উল্লাহ হাজারী, হাফেজ আমিনুল ইসলাম, রতন মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা হারুনুর রশিদ, ফরহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সওদাগর ও মো: আবু বকর।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, মাওলানা ইমাম হোসেন।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
