ম্যাক হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো:বশিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটের নাঙ্গলকোট – লাকসাম সড়কে অবস্থিত ম্যাক হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরুজ্জামান আমেরিকা – কানাডা সফর শেষে ম্যাক টাওয়ার পরিদর্শনে নাঙ্গলকোট আগমন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ম্যাক টাওয়ার পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ম্যাক হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো: বশিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. এম আসাদুজ্জামান, ম্যাক টাওয়ার মালিক এ.কে.এম আশরাফুল আলম উজ্জ্বল, এ. কে. এম শাহরিয়ার নাদিম।
এ সময় উপস্থিত ছিলেন, ম্যাক টাওয়ারের সিভিল ইঞ্জিনিয়ার পান্থ মজুমদার, ম্যাক মেগামল লি. এর এমডি আমির হোসেন মজুমদার মাসউদ, ম্যাক হসপিটাল লি.পরিচালক মাহবুবুল আলম, ম্যাক মেগামল লি. এর পরিচালক খোরশেদ আলম, ম্যাক হসপিটাল লি. পরিচালক এয়াকুব আলী, মো: আলাউদ্দিন, ম্যাক টাওয়ারের ঠিকাদার ফরহাদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
