লাকসামে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
লাকসাম প্রতিনিধি:
লাকসামে ছাত্রদল ও যুবদলের হামলায় ছাত্রলীগ নেতা আহত ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (২৪ জুন) বিকেলে ব্যাংক রোড চত্বরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্যা কায়েসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের। এ ছাড়াও সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বুধবার (২১ জুন) রাতে ছাত্রদল ও যুবদল কর্মীরা হামলা চালিয়ে এবং ছুরিকাঘাত করে লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিক ও যুগ্ম সাধারন সম্পাদক সৌরভসহ ৫/৬ জনকে আহত করে। মারাত্মক আহত অবস্থায় অনিক ও সৌরভকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা স্কয়ার হাসপাতালের আইসিওতে স্থানান্তর করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার অনিকের বাবা মনির হোসেন বাদী হয়ে ছাত্রদল যুবদলের ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
