Sunday 31 May, 2026

সংসদ নির্বাচন বর্জনে নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়ার লিফলেট বিতরণ ও বিক্ষোভ

28 December, 2023 10:42:29

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

সংসদ নির্বাচন বর্জন, তফসিল বাতিলের দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে কুমিল্লার নাঙ্গলকোট বাজারে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকা থেকে মিছিল বের হয়ে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারের খিলা সিএনজি স্টেশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সভাপতি, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহবায়ক আবু ইউনুস হাছান মানিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মজুমদার, উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, এডভোকেট অহিদুর রহমান, ইসমাইল মজুমদার, কাজী ফয়সাল, পৌরসভা যুবদল আহবায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার টিপু, আলমগীর হোসেন, মোহাম্মদ সবুজ, নুর আহম্মেদ, বেলাল মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন, মাসুদ, রিপন, চট্টগ্রাম কলেজ ছাত্রদল সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসেন টিপু, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০