Thursday 30 July, 2026

‎আন্তর্জাতিক প্রবীণ দিবসে নাঙ্গলকোটে স্বাস্থ্য সেবা ক্যাম্প

1 October, 2025 7:17:32

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার একেএম কামরুজ্জামান স্বরণে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নাঙ্গলকোট হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন রফিক একাডেমির আয়োজনে নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্র মিলনায়তনে এ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী শত-শত প্রবীণ নারীপুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ ফাহিম, ডাক্তার উম্মে হাজেরা মীম, ডাক্তার মেহেদী হাসান মজুমদার, ডাক্তার নজির নোবেল।

‎রৌশন-রফিক একাডেমি সভাপতি ডাক্তার মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমি সেক্রেটারি মোহাম্মদ বশিরুজ্জামান।

‎রওশন রফিক একাডেমি সহ-সেক্রেটারি মোহাম্মদ আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়োফার্মা লিমিটেড ডিপুটি সেলস ম্যানেজার আবুল খায়ের, রওশন-রফিক একাডেমি সাংগঠনিক সম্পাদক এ.এস.এম আমিনুল হক মাওলা।

‎এসময় উপস্থিত ছিলেন বায়োফার্মা সিনিয়র রিজিয়নাল সেলস ম্যানেজার তানভীর মাহমুদ সোহেল, রওশন-রফিক একাডেমি নির্বাহী সচিব আবু জাফর জাকির।

‎অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট খানকায়ে মোহিব্বিয়া পরিচালক হাফেজ নূর মোহাম্মদ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০