Sunday 13 September, 2026

আলাউদ্দিন মেম্বারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে নাঙ্গলকোটে মানববন্ধন

7 August, 2025 1:23:41

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার দক্ষিণ আলিয়ারা গ্রামের নিজবাড়ির সামনে থেকে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আলাউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে চলন্ত গাড়ীতে মাথায় গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে দেয়ার ঘটনায় মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বুধবার সকালে বক্সগঞ্জ বাজারের প্রধান সড়কে হত্যাকারীদের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। হত্যাকান্ডের ঘটনায় নিহত আলাউদ্দিন মেম্বারের ছেলে জোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে সোমবার রাতে ১৫ জনের নাম উল্লেখ-সহ ২৫ জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আলাউদ্দিন মেম্বারের শিশু কন্যা তাবসসুম আক্তার অহি, ছেলে জোবায়ের হোসেন রাজিম, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, মানবাধিকার কর্মী ইলিয়াস পালোয়ান, জাতীয়তাবাদী ছাত্রদল বক্সগঞ্জ ইউনিয়ন সাবেক সভাপতি নুরুন্নবী স্বপন, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক, হত্যাকান্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আলাউদ্দিন মেম্বারের ভাগিনা তারিকুল ইসলাম ভূঁইয়া, সৌদি আরব প্রবাসী নূর মোহাম্মদ, ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ ভূঁইয়া, মাস্টার জাফর আহম্মেদ, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল, জিয়া মঞ্চ নেতা ইয়াছিন সওদাগর, বক্সগঞ্জ ইউপি সদস্য আফজালুর রহমান ভূঁইয়া, জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব হুমায়ুন কবির।

মানববন্ধনে বক্তারা আলাউদ্দিন মেম্বার হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষে ফাঁসির দাবি জানান। এছাড়া বক্তারা আলাউদ্দিন মেম্বার হত্যাকান্ডে ঘটনার দিন থেকে প্রশাসন দৃশ্যমান কোন ভূমিকা রাখেনি দাবি করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার না করলে থানা ঘেরাও করার আল্টিমেটাম প্রদান করেন।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, আলাউদ্দিন মেম্বার হত্যাকান্ডের ঘটনায় নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা-সহ ২৫জনকে আসামী করে নিহতের ছেলে মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০