Thursday 30 July, 2026

উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সন্মাননা প্রদান ও শিক্ষা উপকরন বিতরণ

10 June, 2025 10:02:45

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সন্মাননা প্রদান ও শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে উত্তর মাহিনী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো: ফয়েজ উল্লাহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাও: জাফর আহমদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম হাজারী, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ কাজী শাহ আলম, সমাজকল্যাণ পরিষদ প্রধান পৃষ্ঠপোষক ইসহাক হাজারী, উপদেষ্টা মাও: এয়াছিন মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী মাসুদ আলম মোল্লা, প্রতিষ্ঠতা সভাপতি একরামুল হক হাজারী, সেক্রেটারী হারুন হাজারী, চেহরিয়া রক্তিম সূর্য সংঘের সভাপতি সোলাইমান সবুজ, সাবেক কর্য্যকরী পরিষদ সভাপতি জাফর আহমদ খন্দকার, সিনিয়র সহ সভাপতি মাও: ঈসমাঈল হোসেন মজুমদার, নির্বাহি কমিটির সদস্য আলমগীর ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ রিগান হাজারী, প্রচার সম্পাদক আলা উদ্দিন খনদকার, উপদেষ্টা শহিদ উল্লাহ হাজারী, লুৎফুর রহমান খন্দকার, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: আব্দুর রশিদ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন পারভেজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাহিনী এনামিয়া লতিফিয়া মহিলা মাদ্রাসা সুপার মাও: আলীম উদ্দিন লতিফী।

সমাজকল্যাণ পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শাহিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা জসীম উদ্দীন বিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মাষ্টার আমির হোসেন মজুমদার, উপদেষ্টা মীর হোসেন হাজারী, সহ সভাপতি আলমগীর খন্দকার, মহিব উল্যাহ হাজারী, শফি উল্লাহ হাজারী লিটন, আবুল কাশেম হাজারী, আহসান উল্যাহ, আবুল কালাম, সবুজ হাজারী, রবিউল, আব্দুর রাজ্জাক মজুমদার, বিল্লাল হোসেন, সাখাওয়াত, সফি, মোহাম্মদ ফয়েজ, শামীম, জাভেদ, ইমন, প্রমুখ। অনুষ্ঠান সফলতায় প্রবাসে অবস্থানরত সমাজ কল্যান পরিষদের দায়িত্বশীলগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ইছহাক হাজারীকে সমাজ উন্নয়নে অবদান রাখায় সম্মাননা প্রদান, প্রবাসী ৪০ জন সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান, মেধাবী ১০ পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ।

সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে নতুন করে অসহায় দুটি পরিবারকে দুটি ঘর উপহার প্রদানের লক্ষ্যে দেশি ও প্রবাসী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের থেকে ৩ লক্ষ ২৩ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০