Saturday 1 August, 2026

উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ এর “গৃহ নির্মাণ প্রকল্পের” ১০ম ঘরের শুভ উদ্বোধন

5 August, 2025 2:43:44

উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ এর “গৃহ নির্মাণ প্রকল্পের” ১০ম ঘরের শুভ উদ্বোধন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের “গৃহ নির্মাণ প্রকল্পের” ১০ম ঘরের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

 

১০ম ঘরটি উত্তর মাহিনীর অসহায় হতদরিদ্র আবু রশিদ ভূঁইয়াকে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসী ও গ্রামবাসীর অর্থায়নে নির্মাণ করে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দীন মজুমদারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শাহীন। স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা ইসমাঈল হোসেন মজুমদার। বক্তব্য রাখেন , বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা কাজী শাহ্ আলম, সমাজ কল্যাণ পরিষদ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: ফয়েজ উল্লাহ হাজারী, প্রধান পৃষ্ঠপোষক সাবেক মেম্বার ইছহাক হাজারী, মাহিনী লতিফিয়া এনামিয়া মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি, উপদেষ্টা আর্মি আবুল কালাম, সাবেক মেম্বার নুরুল হক হাজারী, সাবেক কার্যকরী পরিষদ সভাপতি জাফর খন্দকার, সহ-সভাপতি স্বপন হাজারী , সদস্য আলমগীর ভূঁইয়া , ক্বারী আবদূর রশিদ, উপদেষ্টা লুৎফুর রহমান খন্দকার, দুবাই প্রবাসী মাসুদ আলম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মীর হোসেন হাজারী, আবুল কাশেম হাজারী, রুহুলআমিন হাজারী, অর্থ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ , বিল্লাল, সমাজ কল্যাণ পরিষদ সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠান শেষে বৃহত্তর রায়কোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদারের সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে ঘরটি উদ্বোধন করা হয়েছে।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০