উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী, চিকিৎসা সহায়তা বিতরন ও ইমাম সন্মাননা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ / ২০১২ এর উদ্যোগে ইফতার সামগ্রী, চিকিৎসা সহায়তা বিতরণ ও ইমাম সন্মাননা প্রদান অনুষ্ঠান বুধবারর সকালে উত্তর মাহিনী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো: ফয়েজ উল্লাহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাও: জাফর আহমদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম হাজারী, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ কাজী শাহ আলম, সমাজকল্যাণ পরিষদ প্রধান পৃষ্ঠপোষক ইসহাক হাজারী, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ ইস্রাফিল হাজারী , রাজনিতিবিদ সৈয়দ আহমদ, নুরুল হক হাজারী মেম্বার, সেক্রেটারী হারুন হাজারী, প্রভাষক হুমায়ুন হাজারী, সিনিয়র সহ সভাপতি মাও: ঈসমাঈল হোসেন মজুমদার, নির্বাহি সদস্য আলমগীর ভূঁইয়া, উপদেষ্টা লুৎফুর রহমান খন্দকার, উপদেষ্টা আবুল কালাম আর্মি, মাও: শোয়েব আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: কারি আব্দুর রশিদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: জাফর আহমদ মজুমদার।

সমাজকল্যাণ পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শাহিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা জসীম উদ্দীন খন্দকার বিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মীর হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন পারভেজ, বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম হাজারী, ইব্রাহিম ইমন, নাহিদ, সাইফুল ইসলাম ছাদু, দুলাল, জামাল, হাবিব, হারুনুর রশীদ, ইসরাফিল, মামুন, আসাদ উল্লাহ, সামছুল ইসলাম, কামাল উদ্দিন ফাহাদ, রবিউল প্রমুখ।
অনুষ্ঠান সফলতায় প্রবাসে অবস্থানরত সমাজ কল্যান পরিষদের দায়িত্বশীলগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।
অনুষ্ঠানে ১৫০ পরিবারের মাঝে ১ বস্তা চাউল, ইফতার সামগ্রী ও ১০ জন ইমামকে সন্মাননা এবং একজন অসুস্তকে চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
