উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন ও ১০ জন ইমামকে সন্মানী প্রদান অনুষ্ঠান শুক্রবার সকালে উত্তর মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো: ফয়েজ উল্লাহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাও: জাফর আহমদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম হাজারী, বিশিষ্ট ব্যাবসায়ী বি এন পি নেতা কাজী শাহ আলম, সমাজ কল্যান পরিষদ উপদেষ্টা সমাজ সেবক ইসহাক হাজারী, এডভোকেট কাজী এনায়েত উল্লাহ, মাও: আব্দুল হান্নান, সমাজ কল্যান পরিষদ উপদেষ্টা লুৎফুর রহমান খন্দকার , শাহজাহান খন্দকার, প্রবাসী জাকির হোসেন, উপদেষ্টা শহিদ উল্যাহ হাজারী।
এসময় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ পরিষদ প্রধান উপদেষ্টা মাষ্টার আমির হোসেন মজুমদার, উপদেষ্টা আবুল কালাম আর্মি , বেলাল হোসেন, খোরশেদ আলম ভূইয়া, সদস্য ইসমাঈল হোসেন পারভেজ, ইমরান হোসেন,আবুল কালাম, আলমগীর ভুঁইয়া, সবুজ হাজারী, আব্দুর রাজ্জাক মজুমদার, সামছুল আলম, বিল্লাল হোসেন শৈশব, রবিউল হক, হোসেন ড্রাইভার, ইমরান হোসেন, জাহাঙ্গীর খন্দকার, শফিউল আলম, সাইফুল ইসলাম, রাকিব, মামুন, সিয়াম, হারুন, জুয়েল প্রমূখ।
সমাজ কল্যান পরিষদ সহ- সাধারন সম্পাদক আলাউদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন উত্তর মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মাও: আলিম উদ্দিন লতিফি। কুরআন তেলাওয়াত করেন সমাজ কল্যান পরিষদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: শাহীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা জসিম উদ্দিন বি এস সি।
অনুষ্ঠানে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ১০ জন ইমামকে বিশেষ সম্মানী প্রদান করা হয়।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
