Friday 24 April, 2026

এসএসসি পরীক্ষা মনতলী হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত

21 April, 2026 9:52:53

নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি :

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নাঙ্গলকোটের মনতলী হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভিতর ও বাহিরের পরিবেশ ছিল সন্তোষজনক। মনতলী হাইস্কুল ও কলেজ কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৬৪ জন পরীক্ষায় অংশ নেন ১৬২ জন অনুপস্থিত ছিল ০২ জন।
আজ মঙ্গলবার প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্যদিয়ে একমাস ব্যাপি বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষার সূচনা হলো।
এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নাঙ্গলকোট উপজেলার ১৬টি কেন্দ্র মোট ৩ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে স্কুল থেকে ২হাজার ৩৪৮জন ও মাদ্রাসা থেকে ১হাজার ৫৫২ জন। জানা যায়, পরীক্ষার প্রথম দিনেই মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সর্বাধিক ১৯জন সহ সর্বমোট ১৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত। কাকৈরতলা কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না এবং সর্বাধিক ৫৫৬জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কেন্দ্র ছিল নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র। প্রথমদিন কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০