Wednesday 28 October, 2026

কুমিল্লায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

11 July, 2024 3:04:08

কুমিল্লা প্রতিনিধি –

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

১১ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী (৪৭) সে ঢাকা কেরানীগঞ্জ থানার খেজুরেরবাগ গ্রামের শাহেদ আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলতলী নার্সারির সমানে চট্টগ্রাম মুখি একটি মোটরসাইকেলকে দ্রুতগামী একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। কিছুক্ষন পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ- পরিদর্শক (এস আই) মোঃ শরীফ জানান, তিনি ঘটনাস্থলে এসে মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহনের
প্রক্রিয়া চলছে।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০