Sunday 31 May, 2026

টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল ও পুরস্কার পেল শিশু’সহ ২১ মুসল্লি

24 June, 2023 11:48:01

নাঙ্গলকোট প্রতিনিধ :

নামাজের প্রতি একাগ্রতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের কশিপুর উত্তর পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদে টানা ৪০ দিন তাকবিরে উলা’র সহিত ফজরের নামাজ জামাতে আদায় করায় মসজিদ সভাপতি হাজী মুস্তফা কামালের পক্ষ থেকে বাইসাইকেল, নগদ অর্থ ও নুতন পোষাক পেল শিশু-সহ ২১ মুসল্লি। শুক্রবার বাদ জুম্মা মসজিদ মাঠে এ উপহার সমূহ বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। কশিপুর উত্তর পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদ খতিব ও কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা সুপার মাওলানা শরীফ মুহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ সভাপতি হাজী মুস্তফা কামাল।
অনুষ্ঠানে তাকবিরে উলা’র সহিত ৪০দিন ফজরের নামাজ জামাতে আদায় করে বয়স্ক ও যুবকদের মধ্যে নগদ অর্থ উপহার পান কাশিপুর গ্রামের কামাল হোসেন, জাকের হোসেন, হুমায়ুন মেম্বার, নেজাম উদ্দিন। শিশু কিশোরদের মধ্যে বাইসাইকেল পুরস্কার পান হাফেজ লিমন, এমরান হোসেন, আরমান হোসেন, মোহাম্মদ জোনায়েদ ও মোবারক হোসেন।
৩৯ দিন জামায়াতে ফজরের নামাজ আদায় করায় বয়স্ক ও যুবকদের মধ্যে পুরস্কৃত হন একই গ্রামের ডাঃ মোশারফ হোসেন, আব্দুল গফুর মিয়া, ডাঃ আলমগীর হোসেন, নূরুল আমিন চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ নুরু, আবুল কাশেম। একই ক্যাটাগরিতে শিশু কিশোরদের মধ্যে পুরস্কৃত হন নাজমুল হাছান, মেহেদী হাছান ও মোহাম্মদ মারুফ। এছাড়াও মসজিদ সভাপতির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয় মসজিদ খতিব মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন ও ইমাম কেফায়েত উল্লাহকে।
পুরস্কার বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদ সহ সভাপতি হুমায়ুন কবির, আবু তাহের ভূঁইয়া, সেক্রেটারি মিজানুর রহমান, সহ সেক্রেটারি এয়াছিন আলম, অর্থ সম্পাদক আবুল কাশেম, সদস্য কামাল হোসেন, নুরুল আমিন, আব্দুল বাতেন বাচ্চু, ডা: অলমগীর প্রমুখ।

নাঙ্গলকোটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রঙ্গন থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের নেতৃত্বে আনন্দ র‍্যালী বের হয়ে পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে লোটাস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা আ’লীগ সহ সভাপতি মাষ্টার আবুল খায়ের আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, যুগ্ন সাধারন সম্পাদক মৌকারা ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক শাহ খোরশেদ আলম মজুমদার, সদস্য বাঙ্গড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান নূরুল আফসার, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, অধ্যক্ষ জাকের হোসেন, ডাঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, আ জ ম রাসেল, মোহাম্মদ ছিদ্দিক, উপজেলা যুবলীগ নেতা জহিরুল্লাহ মজুমদার সুমন, শফিউল আলম সুমন, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক, রহমত উল্লাহ রাহাত’সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০