ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি সভা শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ হোটেল সাংগ্রী-লা ইন এ আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে, সাধারন সম্পাদক আলাউদ্দিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল হাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সায়েম আজাদ, নজরুল ইসলাম মজুমদার, আবুল খায়ের তালুকদার, এডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, আবুল হাশেম প্রমুখ।
বক্তারা বলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি ঢাকায় বসবাসরত ঢালুয়া ইউনিয়নের মানুষদের সুখ-দুঃখ ও আনন্দ ভাগাভাগি করে নেয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
গত ৯ নভেম্বর সমিতির সদস্যদের ভোটের মাধ্যমে গিয়াস উদ্দিন ভূঁইয়াকে সভাপতি আলাউদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক ও মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কার্য নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি শেষে ফুল দিয়ে বরন করে নেন অতিথিবৃন্দ।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
