Wednesday 29 July, 2026

ঢাকা বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঢালুয়ার ব্যবসায়ীদের মাঝে ঢালুয়া ইউনিয়ন সমিতি

14 June, 2023 3:32:58

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির উদ্যোগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢালুয়া ইউনিয়নের ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১০ জুন) সন্ধায় রাজধানীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুদান প্রদান করা হয়।

সমিতির সভাপতি শেখ শাহজাহান সাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রধান এবং ঢালুয়া ইউনিয়ন সমিতির প্রধান উপদেষ্টা এডিশনাল ডিআইজি মোহাম্মদ তাবরাক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিনারা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এম এ হানিফ ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ ম‍্যান পাওয়ারের সহকারী পরিচালক সামছুল হক মজুমদার, উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, নির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুল হক, প্রচার সম্পাদক রাকিব মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সুজন, শিক্ষা বিষয়ক সম্পাদক বেলাল ভূঁইয়া, সহ কোষাধক্ষ্য পলাশ মজুমদার, তথ‍্য বিষয়ক সম্পাদক পিকলু মজুমদার, সহ তথ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সহ ঢালুয়া
ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব‍্যক্তিবর্গ ও ব্যবসায়ী বৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গবাজার ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ী পরিবারের মাঝে সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০