Sunday 31 May, 2026

নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

3 March, 2024 6:21:35

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার দিন ব্যাপী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল সভাপতি মাওলানা মুহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য নাছির উদ্দীন মজুমদার। স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজী, শিক্ষক আব্দুল হক ও হোসাইন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক নিজাম উদ্দিন বিএসসি, ইক্বরা মডেল স্কুল প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম, বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ হাইস্কুল এন্ড কলেজ শিক্ষক নাজমুল হাসান রোমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ইসলামী ব্যাংক কর্মকর্তা ওবায়দুল হক, মাসুদুল আলম, দায়েমছাতি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আবুল কাশেম, ছাতিয়ানি উচ্চ বিদ্যালয় শিক্ষক বাহার মোল্লা, হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয় শিক্ষক শরীফুল ইসলাম, ফেলনা উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রিয়তোষ চন্দ্র, শিক্ষার্থী অভিভাবক ইতালি প্রবাসী সাইফুল ইসলাম, শিশু মিতালি স্কুল প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল হান্নান, এডুকেয়ার স্কুল তত্ত্বাবধায়ক ছিদ্দিকুর রহমান কামাল, স্কুল পরিচালক মাওলানা সাইফ উদ্দিন, জামাল উদ্দিন, ছায়েদুল হক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন ভূঁইয়া, শিক্ষার্থী অভিভাবক আহসান উল্লাহ, মাওলানা মাঈন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রাথমিক শাখা ইনচার্জ নূরের ছাফা খন্দকার আরিফ, মোস্তাফিজুর রহমান, শিক্ষক আব্দুল হক, আবুল কালাম নয়ন, হোসাইন ইকবাল, মাওলানা সেলিম মিয়াজী, হাফেজ আব্দুল মান্নান, নূরুল্লাহ রায়হান, জাফর আহমেদ আপন, ফখরুদ্দিন, রাশেদুল ইসলাম, শেফায়েত উল্লাহ, সোহাগ হোসেন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল কাহহার, শাহাদাত হোসেন রিয়াদ, মোর্শেদুল আরেফিন, রিয়াজ উদ্দিন, ইয়াহিয়া খন্দকার, জাহিদুল ইসলাম রবিন, জান্নাতুল ফেরদাউস, রেহানা আক্তার, শ্রাবণী রাণী দাস, মাহমুদা আক্তার, সাহিদা আক্তার।

অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট উপস্থাপনায় ছিলেন স্কুল শিক্ষার্থী হাসান আল আমিন, উম্মেহানী, কানিজ ফাতেমা জিসা, তানিম আহমেদ, মাজহারুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০