Wednesday 28 October, 2026

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত

19 August, 2024 2:57:25

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল জলিলকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় ১৫-২০ জন অজ্ঞাত যুবক এ হামলা চালায়।
প্রত্যাক্ষদর্শীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল গা ঢাকা দেয়। রবিবার দুপুর ২টার দিকে নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অজ্ঞাত ১৫-২০জন যুবক আকষ্মিক ভাবে তার উপর অর্তকিত হামলা চালায়। এ সময় চেয়ারম্যান আব্দুল জলিল দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে আটক করে পিটিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারী হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলের প্রতিক্রিয়া জানতে তার মোবাইল ফোন নাম্বারে কল দিয়ে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ হয়নি।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০