Monday 1 June, 2026

নাঙ্গলকোটে উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

29 September, 2023 11:10:12

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিলার নাঙ্গলকোটে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা শুক্রবার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যক্ষ নূর উল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের আবু।

উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা প্রচার সম্পাদক কাউন্সিলর শাহ খোরশেদ আলম মজুমদার, যুবলীগ নেতা কাউন্সিলর জহির উল্লাহ সুমন, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া টিটু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বেচু, উপজেলা আ’লীগ সহ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সদস্য সচিব ইলিয়াস মিয়া শাহীন, যুবলীগ নেতা ইউনুস মিয়া নোমান, পৌর সভা যুবলীগ নেতা মোহাম্মদ ভুলু, ছাত্রলীগ নেতা ওবায়েদুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০