নাঙ্গলকোটের তুলাতুলি উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন আর নেই
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও তুলাতুলি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সাবেক (অবঃ) প্রধান শিক্ষক রুহুল আমিন (৬১) আর নেই। আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে হৃদযন্ত্রনায় ঢাকায় নেয়ার পথে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা বুধবার বাদ আসর তুলাতুলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে উপজেলার তুলাতুলি গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রধান শিক্ষক রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার নেতৃবৃন্দ ও নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
