Monday 14 September, 2026

নাঙ্গলকোটে বসতঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত লাশ

27 July, 2023 3:58:48

 

নাঙ্গলকোট প্রতিনিধি-

 

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের মানিকমুড়া পাড়ায় বসতঘর থেকে বুধবার সন্ধ্যায় রাশেদা বেগম নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত রাশেদা ওই গ্রামের বেলজিয়াম ফারুক বাড়ির মৃত আবুল কাশেমের স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোহারুয়া গ্রামের মানিকমুড়া পাড়ার মৃত আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম তার বেলজিয়াম প্রবাসী একমাত্র ছেলে বেলাল হোসেনের স্ত্রীসহ একই ঘরে বসবাস করতো।

গত কিছুদিন যাবৎ বেলালের স্ত্রী গোহারুয়া গ্রামে বাবার বাড়িতে চলে যায়। বুধবার সন্ধ্যায় বাড়ির লোকজন বৃদ্ধা রাশেদার ঘরে গোংরানির শব্দ শুনে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক ভূঁইয়া বলেন, শুনেছি সন্ধ্যায় অজ্ঞাত লোকজন তাদের ঘরে প্রবেশ করে ওই নারীকে কুপিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ওই নারীকে কে-বা কারা হত্যা করে তার স্বর্ণ গহনা ও মোবাইল ফোন নিয়ে যায়।
তবে স্থানীয় অনেকে বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, বিষয়টি মাডার না অন্য কিছু আমি এখনো ভিজিট করিনি, ভিজিট করে জানাব।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০