Monday 14 September, 2026

নাঙ্গলকোটে বিশিষ্ট জনদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়

10 October, 2025 8:20:21

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন-সহ ৫ দফা গণ দাবী বাস্তবায়নে বিশিষ্ট জনদের সাথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয় সংলগ্ন মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শুরা, কর্ম পরিষদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা -১০ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান ও সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদারের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ, কুমিল্লা মহানগর যুব বিভাগ সভাপতি কাজী নজির আহম্মদ, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মদ, নাঙ্গলকোট কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, চৌদ্দগ্রাম কাছারীপাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সমাজ সেবক আমিনুল হক মাওলা, কুমিল্লা সড়ক পরিবহন নেতা নজরুল ইসলাম সেলিম, বক্সগঞ্জ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা বাকী বিল্লাহ, দায়েমছাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি হাসান মিয়াজী, আতাউর রহমান খান, সাংবাদিক আবুল কাশেম গাফুরী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির মাস্টার আব্দুল করিম, নায়েবে আমীর মাওলানা এসএম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন সিদ্দিকী।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০