নাঙ্গলকোটে মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে মানব বন্ধন ও সমাবেশ
নাঙ্গলকেট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের চিহ্নিত মাদক কারবারী নুরুল ইসলাম ও এলাকার মাদক সেবীদের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উত্তর মাহিনী পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে মাষ্টার আমির হোসেন মজুমদারের সভাপতিত্বে জসিম উদ্দিন বি এস সি’র সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ইসহাক হাজারী মেম্বার।
বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী শাহ আলম, লায়ন ইলিয়াছ মজুমদার, সৈয়দ আহমদ মজুমদার, মাষ্টার অহিদুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী ফয়েজ উল্লাহ হাজারী, মাও আবুল কাশেম গাফুরী, রাজনীতিবিদ ইস্রাফিল সোহাগ, আবুল কাশেম হাজারী, মাও: ইয়াছিন মজুমদার, রুহুল আমিন হাজারী, মাহবুবুল হক খন্দকার, লুতফুর রহমান খন্দকার, আনোয়ার হোসেন হাজারী, আবুল কালাম আর্মি।
এসময় উপস্থিত ছিলেন, মীর হোসেন হাজারী, কারী আবদুর রশিদ, আবুবক্কর, সাইফুল ইসলাম,আলম খন্দকার, জাহাঙ্গীর খন্দকার, আলমগীর, সবুজ, বাশার, নবী, আমির খন্দকার, শুভ, রিমন, সফি, জামাল প্রমূখ।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
