Tuesday 28 July, 2026
নাঙ্গলকোটে রওশন – রফিক একাডেমীর শিক্ষা উপকরণ বিতরণ
24 February, 2025 12:00:00
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটে রওশন – রফিক একাডেমীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান রবিবার বিকেলে রওশন রফিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত ভূতাপেক্ষা সচিব আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জামান’স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বশিরুজ্জামান, ডা: মোস্তফা কামাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রওশন – রফিক একাডেমীর নির্বাহী সদস্য আবু তৈয়ব মজুমদার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সদ্যপ্রাপ্ত
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
