Wednesday 29 July, 2026

নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ

11 October, 2024 9:01:45

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে শ্রমিক সমাবেশ শুক্রবার বিকালে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল মবিন, শ্রমিক কল্যাণ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল করিম, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি ইয়াছিন মজুমদার, আব্দুল মালেক মোল্লা, পৌরসভা আমীর এস.এম মহি উদ্দিন, সেক্রেটারি হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ পৌরসভা সভাপতি মাস্টার সোলাইমান, শ্রমিক নেতা এডভোকেট ওমর ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার শাহ আলম চিশতি, পৌরসভা সেক্রেটারি যোবায়ের উদ্দিন।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০