নাঙ্গলকোটে সড়ক উদ্বোধন ও কাজী সায়েদুল হককে সংবর্ধনা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
নাঙ্গলকোট উপজেলার মন্নারা উত্তর বাজার থেকে মন্নারা পশ্চিম পাড়া ঈদগাহ পর্যন্ত ২কি.মি. পাকা সড়কের উদ্বোধনী সভা ও কাজী সায়েদুল হকের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার দুপুরে মন্নারা পশ্চিম পাড়া এফআর মার্কেট সংলগ্ন মাঠে মন্নারা গ্রাম বাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক নুরের রহমান মিয়াজীর সভাপতিত্বে, এম.কে.আলম খোকন ও মাস্টার আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্নারা গ্রামের কৃতি সন্তান ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের সাবেক উপ-পরিচালক কাজী সায়েদুল হক।
উদ্বোধনী সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা এলজিইডি প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, ১২নং ঢালুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক কোব্বাত আহম্মদ মজুমদার, নাছির উদ্দিন মজুমদার,হেসাখাল বাজার ডিগ্রী কলেজ প্রভাষক বেলাল হোসেন, ঠিকাদার আমজাদ হোসেন কামাল, আজিয়ারা হাই স্কুলে সহকারী শিক্ষক জনাব শহীদুল্লাহ বিএসসি, মাহফুজুর রহমান মেম্বার, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সহ-সভাপতি ও আলোর দিশারী মন্নারা এর আহবায়ক জনাব ওমর ফারুক রাজিম, নুরুল ইসলাম মজুমদার, শাহজাহান প্রমূখ।
এসময় কাজী সায়েদুল হককে সমাজের অবকাঠামোগত উনয়ন রাস্তাঘাট নির্মাণে অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করেন মন্নারা ও পার্শ্ববর্তী কদমতলী,দূপাচ্ছর,বাসুদাই গ্রামের বাসিন্দারা।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
