Sunday 13 September, 2026

নাঙ্গলকোটে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

19 August, 2023 10:12:08

নাঙ্গলকোট প্রতিনিধিঃ-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাধবপুর থেকে শ্রীফলিয়া পাকা সড়কের পাশের সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর-শ্রীফলিয়া পাকা সড়কের পাশের সরকারি ৫টি গাছ মাধবপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে সাবেক মেম্বার আবু জাফর একই গ্রামের মৃত রব্বন আলীর ছেলে গাছ ব্যবসায়ী কামাল হোসেনের কাছে বিক্রি করেন।কামাল হোসেন শনিবার দুপুরে গাছ গুলো কেটে পেলে।

ঘটনাটি এলাকাবাসী স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল গাজীকে জানালে তিনি ঘটনাস্থলে এসে কর্তনকৃত গাছ নিতে বাঁধা প্রদান করেন।এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষটি অবহিত করেন।

সাবেক মেম্বার আবু জাফর বলেন, আমার জায়গা দিয়ে এই রাস্তাটি গিয়েছে তাই আমার প্রয়োজনে রাস্তার পাশের ৫টি গাছ ও বাড়ীর ৪টি গাছ কামালের কাছে আটাশ হাজার টাকা বিক্রি করেছি।

উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব বলেন, আমি গাছ কাটার বিষটি জেনেছি এবং ইউপি সদস্য বাবুল গাজীকে গাছ গুলো উনার জিম্মায় রাখার জন্য বলেছি। যেহেতু আজ শনিবার সরকারি ছুটি আগামীকাল রবিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০