Monday 14 September, 2026

নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

25 July, 2025 1:10:54

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো:বশিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক এমপি ডাক্তার এ কে এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির হোসেন ও মইজ উদ্দিন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মিয়া মোহাম্মদ ইদ্রিস, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ সাখাওয়াত হোসেন শাহিন, বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০