Wednesday 28 October, 2026

নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

4 May, 2026 3:27:10

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটের বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া। সহকারী শিক্ষক মোস্তফা কামাল মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য আফসানা ভূঁইয়া, বিদ্যালয় সাবেক সভাপতি এ.কে.এম মাহবুবুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য এ.কে.এম মনিরুজ্জামান খান, দাতা সদস্য আসাদুজ্জামান খান, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য সাংবাদিক সামছুউদ্দিন ইলিয়াছ, অভিভাবক সদস্য শাখাওয়াত হোসেন শাহীন, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামারুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, বিএনপি নেতা আরিফুল আলম নোমান, উপজেলা ছাত্রদল নেতা কামারুজ্জামান, আলী হোসাইন টিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০