নাঙ্গলকোট শান্তির বাজারে জলাবদ্ধতা,ব্যবসায়ীদের মাথায় হাত!
নাঙ্গলকোট প্রতিনিধ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শান্তির বাজারের কাঁচাবাজার এলাকায় দীর্ঘ ২ মাস ধরে বৃষ্টি পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ বিপাকে পড়েছেন। জলা বদ্ধতার কারণে ক্রেতার অভাবে ব্যবসা-বাণিজ্য বন্ধের পথে।
এবিষয়ে বাজারের ব্যবসায়ীরা বলেন, সামান্য বৃষ্টি হলে কাঁচা বাজার এলাকায় হাঁটু সমান পানি উঠে। এতে করে বাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে উঠে।
বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন,মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ফরিদ আহমদ বলেন, সামান্য বৃষ্টি হলে কাঁচা বাজার এলাকায় হাঁটু সমান পানি উঠে। তখন চলাচলের অনুপযোগী হয়ে যায়। বিষাক্ত ও পঁচা পানির কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের পায়ে এলার্জি সহ বিভিন্ন ধরনের রোগেআক্রান্ত হচ্ছেন। জলাবদ্ধতার কারণে বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এতে বাজারের ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ক্ষতি গুনতে হচ্ছে । ব্যবসায়ীরা পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন চেয়ারম্যান, ও উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।
ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান (মামুন) বলেন, বাজারের চারদিকে বাড়ি ঘর হওয়ায় বৃষ্টির পানি যাওয়া কোন ব্যবস্থা নাথাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমারা ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। যত দ্রুত সম্ভব পানি নিস্কসনের ব্যবস্থা করবো।
রায়কোট উত্তর ইউপি চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম বলেন, বাজারের চারদিকে ঘরবাড়ি তৈরি হওয়ায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। আমি সকলের সাথে কথা বলছি। আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা হবে।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
