মন্তলী হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বর্ডি’র সদস্যদের বরণ ও দোয়া মাহফিল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী হাই স্কুল এন্ড কলেজের নব গঠিত গভর্নিং বর্ডির সদস্যদের ফুল দিয়ে বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মন্তলী হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো: মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব গঠিত গভর্নিং বর্ডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আমিনুল হক ভূঁইয়া।
প্রভাষক শরিফুল ইসলাম রানা ও সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভর্নিং বর্ডি সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা নিজাম উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক মাওলানা মাহফুজ আলম খন্দকার, ফারুক আহমেদ, মনির আহমদ, নজির আহমদ (সাবেক মেম্বার), প্রভাষক ফরিদা আক্তার, সিনিয়র শিক্ষক মো: আব্দুল হান্নান।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইয়াসিন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ লুৎফুর রহমান, মোঃ নুরুল ইসলাম, এয়াকুব আলী সোহেল, হাফেজ আব্দুল্লাহ, মাষ্টার লোকমান হোসেন, আজহারুল ইসলাম শাহীন, আলমগীর হোসেন মিন্টু, আমিনুল ইসলাম মজুমদার, ইসমাঈল হোসেন ছুট্টু, ও হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ নব গঠিত গভর্নিং বর্ডির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
