মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটর রায়কোট উত্তর ইউনিয়নের
মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে আগত অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানূরাগী মাওলানা ইয়াছিন মজুমদার ভেন্ডারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক কাজী শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন, মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দীন লতিফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক সাবেক মেম্বার ইছহাক হাজারী, প্রবাসী জাকির হোসেন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার আমীর হোসেন মজুমদার, প্রবাসী রবিউল আলম, সামছুল আলম, এমরান হোসেন, আবু তাহের, সুমন মিয়া, মিজানুর রহমান, ইকবাল হোসেন, আব্দুল কাদের শিপন,লেয়াকত হোসেন লিটন, হাশমত ইমাম,রবিউল হক,ফারুক খন্দকার, শাহ আলম হাজারী,কাউছার আলম, মাদ্রাসা সহ-সুপার মাওলানা শাহ জালাল, মৌলভী কুতুব উদ্দিন, গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক মজিবুল হক, মানজুমা আক্তার, সেলিম মিয়া, তৌহিদুল ইসলাম, এবতেদায়ী প্রধান আমান উল্লাহ, শিক্ষক সাইফুল ইসলাম, মুর্শিদা আক্তার, রশিদ আহমদ, ফোরকান, সাইফুল ইসলাম, মাসুদ হোসেন, বিল্লাল হোসেন, নিলুফা আক্তার, নাছরিন আক্তার।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও প্রতি ক্লাসে ১থেকে ৩য় স্থান অর্জনকারী সকলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দীন লতিফী।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
