Monday 1 June, 2026

রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির গন মিছিল ও সমাবেশ

29 September, 2023 10:59:04

নাঙ্গলকোট প্রতিনিধি :

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আগামী ৫ অক্টোবরের রোড মার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গন মিছিল সমাবেশ শুক্রবার বিকেলে দৌলখাড় বাজারে অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার বাজার থেকে শুরু করে দৌলখাঁড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মোশারফ হোসেন মুশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল , উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু। উপজেলা যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু।

বক্তব্য রাখেন দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি জালাল আহম্মেদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০