Thursday 30 July, 2026

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা যুবলীগ- স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

22 August, 2023 10:15:37

নাঙ্গলকোট প্রতিনিধি-

২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকেলে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ও পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সঞ্চালনায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ আহসানুল হক টুটুল, আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,কাউন্সিলর সাদেক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন,সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল।

এসময় উপস্থিত ছিলেন,রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, আদ্রা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ কোম্পানি, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান বাবলু,জোড্ডা পশ্চিম ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, আওয়ামীলীগ নেতা আবু তাহের ছোট, যুবলীগনেতা সাইফুল ইসলাম পাটোয়ারী,কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তরসহ উপজেলা আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০